পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের বটতলী চুচুলী এলাকায় ছাগল চুরির ঘটনায় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হলেও পরবর্তীতে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মো: মতিয়ার রহমান নামে এক ব্যক্তির একটি ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী মো:রাসেদ ইসলাম (পিতা: মো: মসারুল ইসলাম) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে। পরে তাকে বলরামপুর ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়।
এ সময় উভয় পক্ষের পরিবারের সদস্যদের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের সদস্যদের মধ্যস্থতায় আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার একপর্যায়ে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিষয়টি রফাদফা করা হয়।
আটোয়ারীতে ছাগল চুরির ঘটনায় আটক যুবক, পরে ইউনিয়নে মীমাংসা।
-
আটোয়ারী উপজেলা প্রতিনিধি মো: মামুন রহমান
- আপডেট সময় : ০৫:২৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- 64
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















