ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে আলুবাহী ট্রাক খাদে, বিদ্যুৎ খুঁটি ক্ষতিগ্রস্ত—বিদ্যুৎ বিচ্ছিন্ন, ক্ষতিগ্রস্ত মরিচ চাষিরা

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকা থেকে বোদা সড়কে একটি আলুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
দুর্ঘটনার সময় ট্রাকটি রাস্তার পাশের জমিতে পড়ে গিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত হানে। এতে খুঁটিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বিদ্যুৎ লাইন ছিঁড়ে যায়। ফলে আটোয়ারী উপজেলার বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে, এতে ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা।
এদিকে ট্রাকটি খাদে পড়ে যাওয়ার সময় আশপাশের জমিতে থাকা মরিচ ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়। স্থানীয় কৃষকরা জানান, তাদের চাষ করা মরিচ গাছ ট্রাকের নিচে চাপা পড়ে নষ্ট হয়ে গেছে, এতে তারা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন।
খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ লাইনের মেরামত কাজ শুরু করে। তবে ক্ষতিগ্রস্ত খুঁটি ও লাইনের কারণে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কিছুটা সময় লাগবে বলে জানানো হয়েছে।
কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানিয়েছে, রাত ১১ থেকে ১২টার মধ্যে মেরামত কাজ সম্পন্ন করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রস্তাব পেয়েও কেন ওয়ানডেতে ফিরতে রাজি হননি মুশফিক

আটোয়ারীতে আলুবাহী ট্রাক খাদে, বিদ্যুৎ খুঁটি ক্ষতিগ্রস্ত—বিদ্যুৎ বিচ্ছিন্ন, ক্ষতিগ্রস্ত মরিচ চাষিরা

আপডেট সময় : ০৫:১৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬