ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ১২ আগস্ট—বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান, প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী।

১৯৬৯ সালের এই দিনে জন্মগ্রহণ করেন আরাফাত রহমান কোকো। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে, বিনয়ী ও অন্তর্মুখী স্বভাবের মানুষ। প্রচারের আলো থেকে নিজেকে দূরে রেখেও দেশের ক্রীড়াঙ্গনে রেখে গেছেন গুরুত্বপূর্ণ ও স্মরণীয় অবদান।

২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দায়িত্ব পালনকালে তিনি দেশের ক্রিকেটের উন্নয়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ক্রিকেটকে রাজনীতির প্রভাবমুক্ত রাখার পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনের বহুমুখী উন্নয়নে তাঁর উদ্যোগ ও অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

আরাফাত রহমান কোকো ছিলেন নীরবে কাজ করে যাওয়া একজন ক্রীড়ানুরাগী ও সংগঠক। তাঁর অকালপ্রয়াণে দেশের ক্রীড়াঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

আজ তাঁর জন্মদিনে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি প্রয়াত আরাফাত রহমান কোকোকে।

আল্লাহ তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করুন, তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

শুভ জন্মদিন, প্রিয় কোকো।আপনি বেঁচে থাকবেন মানুষের ভালোবাসা ও স্মৃতিতে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

আজ ১২ আগস্ট—বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৭:৩৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬