“সত্যের সাথে, জনতার পাশে”—এই প্রত্যয়কে ধারণ করে আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল অনলাইন সংবাদমাধ্যম কংশ টাইমস।
বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, প্রযুক্তি, খেলাধুলা এবং জনজীবনের নানা বিষয় দ্রুত ও নির্ভুলভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই কংশ টাইমসের মূল লক্ষ্য।
কংশ টাইমস কর্তৃপক্ষ জানিয়েছে, সত্য অনুসন্ধান, তথ্যের যথার্থতা নিশ্চিতকরণ এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশে প্রতিষ্ঠানটি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। একই সঙ্গে সাধারণ মানুষের কথা তুলে ধরা, ইতিবাচক উদ্যোগকে উৎসাহিত করা এবং সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে উপস্থাপনের মাধ্যমে গণমাধ্যমের দায়িত্ব পালন করবে কংশ টাইমস।
প্রতিষ্ঠানটির বিশ্বাস, পাঠকের আস্থা, ভালোবাসা ও সক্রিয় সহযোগিতাই হবে এই পথচলার সবচেয়ে বড় শক্তি। সেই প্রত্যাশা নিয়েই আজ থেকে শুরু হলো কংশ টাইমসের নতুন যাত্রা।
আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘কংশ টাইমস’
-
মোঃ নাঈম হোসেন মোহনগঞ্জ(নেত্রকোনা )প্রতিনিধি - আপডেট সময় : ০৫:৪৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- 61
জনপ্রিয় সংবাদ




















