ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আজকের বাজারে সোনার দাম

আজকের বাজারে সোনার দাম

দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। এবার ভরিতে দাম বেড়েছে ২ হাজার ৬২৫ টাকা। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে কার্যকর হয়েছে। আজ শুক্রবারও (১৬ জানুয়ারি) একই দামে বিক্রি হচ্ছে সোনা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

সোনার নতুন দাম—

২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা

২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৭ টাকা

১৮ ক্যারেট : প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা

সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে।

তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এদিকে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি ৫ হাজার ৯৪৯ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি ৫ হাজার ৭১৫ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ৪ হাজার ৮৯৯ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আজকের বাজারে সোনার দাম

আপডেট সময় : ১০:১৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬