ঢাকা ০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ মেহেদী হাসান মারুফ শীর্ষে

​আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুড়িগ্রামের উলিপুর উপজেলার ৬নং বুড়াবুড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন অত্র ইউনিয়ন এর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)র সাবেক যুগ্ন সাধারন সম্পাদক, মাঠপর্যায়ের জনপ্রিয় তরুন নেতা, যুব সমাজের আইডল মোঃ মেহেদী হাসান মারুফ।

মোঃ মেহেদী হাসান মারুফ ১৯৯৬ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) সাথে সংযুক্ত। ​দীর্ঘদিন ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলন-সংগ্রামে পথে সোচ্চার ভূমিকা পালন করা এই ত্যাগী নেতা এবার ৬নং বুড়াবুড়ী ইউনিয়নের অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে চান। নির্বাচনকে সামনে রেখে তিনি ইতোমধ্যে ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের সমর্থন ও দোয়া প্রার্থনা করেছেন।

​স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে আলাপকালে জানা যায় মোঃ মেহেদী হাসান মারুফ দীর্ঘদিন ধরে ৬নং বুড়াবুড়ী ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাঠে সাহসী ও অগ্রণী ভূমিকা রেখে তিনি সর্বমহলে বেশ প্রশংসিত হয়েছেন। তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের বিপদে-আপদে সবসময় পাশে থাকায় এলাকায় তার একটি পরিচ্ছন্ন ভাবমূর্তি গড়ে উঠেছে।

​নিজের প্রার্থিতার বিষয়ে মোঃ মেহেদী হাসান মারুফ বলেন:”আমি পদের লোভে কিংবা ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে নির্বাচনে আসিনি। ৬নং বুড়াবুড়ী ইউনিয়ন একটি অবহেলিত অঞ্চল। এখানকার অবকাঠামোগত উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান এবং পিছিয়ে পড়া মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। দীর্ঘদিন স্বৈরাচারের জুলুম-নির্যাতন সহ্য করেও জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে মাঠ ছাড়িনি। কারণ আমার বাবা এই ৬নং বুড়াবুড়ী ইউনিয়নের জনগনের জন্য লড়াই করে সফল ভাবে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন সহ জনগনের তোর গড়ায় সেবা পৌঁছে দিয়েছেন এই ধারাবাহিকতায় এবার ৬নং বুড়াবুড়ী ইউনিয়নের সর্বস্তরের জনগণের সেবা করার সুযোগ চাই।”

তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে যদি ৬নং বুড়াবুড়ী ইউনিয়নের জনগণ তাকে নির্বাচিত করেন, তবে তিনি এই ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন।

​নির্বাচনী মাঠের প্রচার-প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও মোঃ মেহেদী হাসান মারুফ প্রার্থিতা ঘোষণার পর থেকেই ৬নং বুড়াবুড়ী ইউনিয়নের সাধারণ ভোটার ও বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান—সবখানেই এখন তাকে নিয়ে ইতিবাচক আলোচনা চলছে।

​বুড়াবুড়ী ইউনিয়নের সাধারণ ভোটাররা মনে করছেন, মোঃ মেহেদী হাসান মারুফ এর মতো একজন পরীক্ষিত ও সাহসী নেতৃত্ব চেয়ারম্যান হিসেবে এলে এলাকার দীর্ঘদিনের সুশাসন ও উন্নয়নের অভাব দূর হবে। আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এই তরুন নেতা বর্তমানে ইউনিয়নের প্রতিটি গ্রামে গণসংযোগ ও সাধারণ মানুষের খোঁজখবর নিচ্ছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ মেহেদী হাসান মারুফ শীর্ষে

আপডেট সময় : ০৫:০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬