ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ সবুজা বেগম (৪৩) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ উল ইসলাম। গ্রেফতারকৃত সবুজা বেগম গাজীপুর জেলার হিমারদিঘীর সিরাজ উদ্দিনের মেয়ে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল পাকা রাস্তার উপর তল্লাশি করে ১৭০০ পিছ ইয়াবাসহ সবুজা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ উল ইসলাম জানান, ইয়াবা ট্যাবলেট গুলো তালিকা মূলে জব্দ করে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 



















