ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএলে অরেঞ্জ ও পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে যারা

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • 76
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর চলতি আসরে ব্যাট ও বলের দুই বিভাগেই জমে উঠেছে হাড্ডাহাড্ডি লড়াই। ব্যাটসম্যানদের দাপট যেমন চোখে পড়ছে, তেমনি বোলাররাও পিছিয়ে নেই। প্রতিটি ম্যাচেই নতুন পারফরম্যান্স যোগ হচ্ছে, ফলে অরেঞ্জ ও পার্পল ক্যাপের দৌড় দিন দিন আরো জমে উঠছে।

অরেঞ্জ ক্যাপে এগিয়ে কোহলি

রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন বিরাট কোহলি।

লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ৪৯ রানের ইনিংস খেলে তার মোট রান দাঁড়িয়েছে ২২৮, যা তাকে এনে দিয়েছে অরেঞ্জ ক্যাপ। 

২২৪ রান নিয়ে তার ঠিক পেছনেই রয়েছেন হেনরিখ ক্লাসেন। তৃতীয় স্থানে উঠে এসেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার। এছাড়া ২০০ রানের মাইলফলক পেরিয়েছেন ইশান কিশান ও বৈভব সূর্যবংশী।

পার্পল ক্যাপে লড়াই জমজমাট

বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অংশুল কম্বোজ ও প্রসিদ্ধ কৃষ্ণ। দুজনেরই উইকেট সংখ্যা ১০টি করে।

তাদের কাছাকাছি অবস্থানে রয়েছেন রবি বিষ্ণোই ও প্রিন্স যাদব। তাদের ঝুলিতে আছে ৯টি করে উইকেট।

অন্যদিকে ৭ উইকেট নিয়ে তালিকায় রয়েছেন ভুবনেশ্বর কুমার ও ক্রুনাল পান্ডিয়া
জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

আইপিএলে অরেঞ্জ ও পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে যারা

আপডেট সময় : ০৭:১৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬