ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অপহরণমুক্ত টেকনাফ চাই’: শান্তি ও নিরাপত্তার দাবিতে হাফেজ আহমেদের ব্যতিক্রমী উদ্যোগ

কক্সবাজারের টেকনাফে ক্রমাগত বৃদ্ধি পাওয়া অপহরণ, চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে সাধারণ মানুষের নিরাপত্তা ও অপরাধমুক্ত পরিবেশের দাবিতে মাঠে নেমেছেন হাফেজ আহমেদ নামের এক স্থানীয় বাসিন্দা। টেকনাফ সমুদ্রসৈকত এলাকায় “ অপহরণমুক্ত টেকনাফ চাই” লেখা সংবলিত একটি ব্যানার হাতে নিয়ে সচেতনতামূলক বার্তা ছড়াচ্ছেন তিনি।
​হাফেজ আহমেদ টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার বাসিন্দা। সমুদ্রসৈকতের মতো জনবহুল স্থানে ব্যানার হাতে দাঁড়িয়ে তিনি এলাকার শান্তি, নিরাপত্তা এবং সাধারণ মানুষের সুরক্ষার জোর দাবি জানান।
​কর্মসূচি চলাকালে হাফেজ আহমেদ বলেন, “টেকনাফের সাধারণ মানুষ যেকোনো ধরনের ভয় বা আতঙ্ক ছাড়াই একটি নিরাপদ ও শান্তিময় পরিবেশে বসবাস করতে চায়। এই এলাকাকে অপহরণ ও অপরাধমুক্ত রাখতে হলে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলেই চলবে না; প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।”
​তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক নানা অপ্রীতিকর ঘটনার কারণে টেকনাফের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এই নেতিবাচক প্রভাব কাটিয়ে টেকনাফের ইতিবাচক ভাবমূর্তি ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই।
​হাফেজ আহমেদের এমন একক ও সামাজিক দায়বদ্ধতামূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে টেকনাফের সচেতন মহল। তাদের মতে, পর্যটন ও স্থানীয় মানুষের পদচারণায় মুখরিত স্থানে এই ধরনের সুনির্দিষ্ট বার্তা সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রেরণা জোগাবে এবং অপরাধ দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সহায়তা করবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

অপহরণমুক্ত টেকনাফ চাই’: শান্তি ও নিরাপত্তার দাবিতে হাফেজ আহমেদের ব্যতিক্রমী উদ্যোগ

আপডেট সময় : ০৪:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬