ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অপপ্রচার, মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান এমপি ড. শফিকুল ইসলাম মাসুদের

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধ, পারিবারিক সহিংসতা প্রতিরোধ, কিশোর গ্যাং দমন এবং মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে পটুয়াখালীর বাউফলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে বাউফলের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “সুস্থ, নিরাপদ ও মানবিক সমাজ গড়তে হলে অপপ্রচার, মাদক এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।” তিনি বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃত্ব এবং সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এসব সমস্যা কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, মাদক নির্মূল এবং কিশোর অপরাধ দমনে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। তিনি সামাজিক অপরাধ প্রতিরোধে জনগণের সহযোগিতা কামনা করেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ। তিনি বলেন, একটি নিরাপদ ও সচেতন সমাজ গঠনে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আপেল মাহমুদ ফিরোজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে সামাজিক সম্প্রীতি বজায় রাখা, গুজব ও অপপ্রচার প্রতিরোধ, পারিবারিক মূল্যবোধ জোরদার এবং মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

আলোচনা সভার শেষে বক্তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত সচেতনতা, দায়িত্বশীল নেতৃত্ব এবং জনসম্পৃক্ত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাউফল গড়ে তোলা সম্ভব।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

অপপ্রচার, মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান এমপি ড. শফিকুল ইসলাম মাসুদের

আপডেট সময় : ০৪:১৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬