ঢাকা ০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৪ জানুয়ারী) দুপুরে জেলা শহরের পুরাতন জেলখানা রোড এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ভোক্তা অধিকার ব্রাহ্মণবাড়িয়া শাখা।

ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করছে এমন অভিযোগের ভিত্তিতে দুপুরে জেলা শহরের পুরাতন জেলখানা রোড এলাকায় এলপিজি গ্যাস বিক্রির সাব-ডিলার নূর এলপিজি দোকানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়, নূর এলপিজি দোকানে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চাইতে বেশি মূল্য আদায়, মূল্য তালিকা না থাকা ও বিষ্ফোরক লাইসেন্স ছিল না। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় নূর এলপিজি মালিক শফিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাকে এই অপরাধগুলো সংশোধন করার জন্য সর্তক করে দেওয়া হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা

আপডেট সময় : ০২:৩০:১৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬