স্থানীয় সরকার নির্বাচন আগামী অক্টোবর মাসেই হতে পারে এমন বার্তা দিয়েছেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রনালয় ও নির্বাচন কমিশন।গত ৩০ শে জুন ২০২৬ স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রনালায় ও নির্বাচন কমিশন এর এক বিশেষ বৈঠকের পরে এবার্তা দেয়া হয় নির্বাচন কমিশন এবং স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রনালয় এর সূত্র থেকে।এ বিষয়ে নির্বাচন কমিশনার আবদুল আল মাসুদ বলেন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা চুড়ান্ত করা হয়েছে এবং নির্বাচন সরঞ্জামাদীর ত্রুটি বিচ্যুতি পরীক্ষা নিরীক্ষা চলছে। পিজিডিং অফিসার হিসেবে এমপিভুক্ত শিক্ষক ও বেসরকারি শিক্ষকদের দায়িত্ব দেওয়া হবে আপাতত সকল রাজনৈতিক দলের সাথে এ বিষয় আলোচনা পরামর্শ চলছে প্রায় ৪,৫০০টি স্থানীয় নির্বাচনের কোনটির পরে কোনটি সম্পন্ন হবে তা নির্ধারনে কাজ চলছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রনালয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন স্থানীয় সরকার নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ নিয়ে নির্বাচন কমিশন কে দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় সরকার মন্ত্রনালয় এবং নির্বাচন কমিশন শতভাগ অবাদ সুষ্ঠ নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন পরিচালনা করতে বদ্ধপরিকর যেই নির্বাচনে জনগণ তাদের পছন্দ অনুযায়ী প্রার্থীকে তাদের ভোটাধিকার প্রয়োগ করে স্থানীয় উন্নয়নের দায়িত্ব প্রধানের সুযোগ পাবে ।
অক্টোবর মাসেই হতে পারে স্থানীয় সরকার নির্বাচন চলছে প্রস্তুতি।
-
মোঃ জুয়েল মিয়া স্টাফ রিপোর্টর "সত্যের পথে নির্ভীক" দৈনিক বাংলার সংবাদ "। - আপডেট সময় : ১০:০৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- 52
জনপ্রিয় সংবাদ




















