ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সারাদেশ

লালমনিরহাটে সবুজ সেবার উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

  পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে লালমনিরহাটের কিসামত হারাটি বি এল উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সদর উপজেলার হারাটি ইউনিয়নের কিসামত হারাটি বি এল উচ্চ বিদ্যালয়ে সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুস সালাম সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) বিজন কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের প্রতিষ্ঠাতা খাইরুল ইসলাম, সংগঠনের সাবেক সভাপতি ইউসুফ আহমেদ রোকন,  এবং সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম। কর্মসূচিতে কিসামত হারাটি বি এল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ এবং সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের সদস্য এবং বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করা জরুরি। সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ এবং পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।

সারের দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ, সড়ক অবরোধ ও কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

  সারের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী। চাহিদামতো সার

ফেনীতে মেশিনে আটকে মিল মালিক নিহত

ফেনী শহরের মুক্ত বাজার এলাকায় হলুদ-মরিচ গুঁড়ো করার মেশিনে সোমবার

রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা

বাগেরহাটের রামপালে দুরারোগ্য নাইকোপোমা রোগে আক্রান্ত তিন বছরের শিশু জোবায়েরের

ভোলার মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার ও বলগেটসহ আটক ৪০

  ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে

লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২ লাখ টাকা জরিমানা

‎ ‎লালমনিরহাটে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে মোক্তার উদ্দিন (৫০) নামের এক প্রতিবেশীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ‎ ‎​সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও দায়রা জজ নিত্যানন্দ সরকার আসামির উপস্থিতিতে এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। ‎ ‎​দণ্ডপ্রাপ্ত মোক্তার উদ্দিন লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপুর গাড়ি এলাকার মৃত আবুল খায়েরের ছেলে। ‎​ ‎​আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি নিজ বাড়িতে কেউ না থাকার সুযোগ নেন অভিযুক্ত মোক্তার উদ্দিন। এ সময় তিনি প্রতিবেশী ও স্থানীয় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে কৌশলে নিজের বাড়িতে ডেকে নেন। পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন এবং কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন। এরপর ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময়ে ওই স্কুলছাত্রীকে আরও একাধিকবার ধর্ষণ করেন তিনি। ‎ ‎​দীর্ঘদিন এভাবে চলার পর একপর্যায়ে শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ করেন তার পরিবারের লোকজন। তাদের সন্দেহ হলে তাকে স্থানীয়ভাবে ডাক্তারি পরীক্ষা করানো হয় এবং তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। পরবর্তীতে বিষয়টি ভুক্তভোগী ছাত্রী তার পরিবারকে খুলে বলে।

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাস্ট ইসলামী লাইফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র উদ্যোগে এবং রংপুর দর্শনার একটি

ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  নওগাঁর ধামইরহাটে বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নিয়মিত

বাল্যবিবাহ-শিশুশ্রমমুক্ত রামপাল, স্কুলের বাইরে থাকবে না কোনো শিশু

শিশুর নিরাপদ শৈশব ও শিক্ষার অধিকার নিশ্চিত করার প্রত্যয়; প্রশাসন-ওয়ার্ল্ড