ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘পুলিশ ক্ষমতার অপব্যবহার করে গুলি চালিয়েছে’

  • আপডেট সময় : ০৮:৩৮:২০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
  • 413

1264

টাঙ্গাইলের কালিহাতীতে গত শুক্রবার পুলিশের গুলিতে ৪ জন নিহতের ঘটনায় উদ্বেগ জানিয়ে জাতীয় মানাবাধিকার কমিশনের চেয়ারম্যান ড.মিজানুর রহমান বলেছেন, আমি যদি কালিহাতীর জনগণ হতাম তাহলে তাদের সাথে আমিও প্রতিবাদ সভায় অংশ নিতাম। পুলিশ তাদের ক্ষমতার অপব্যবহার করে গুলি চালিয়েছে। যা কোন ভাবেই উচিৎ হয়নি। পুলিশের উচিৎ কাউকে রক্ষা না করে ফৌজদারি বিধি অনুযায়ী মামলা দায়ের করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। এ ঘটনায় যে সব পুলিশ জড়িত তাদেরকে শুধু প্রত্যাহার করলে চলবে না। তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।
সোমবার দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজে হাসপাতালে কালিহাতীর ঘটনায় নির্যাতনের শিকার মা ও ছেলেকে দেখতে গিয়ে এসব কথা বলেন ড. মিজানুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার। পরে তিনি পুলিশের গুলিতে নিহতদের বাড়ীতে যান এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান

‘পুলিশ ক্ষমতার অপব্যবহার করে গুলি চালিয়েছে’

আপডেট সময় : ০৮:৩৮:২০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫