ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় মাদরাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু

  • আপডেট সময় : ০৯:০৪:১০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০১৫
  • 340

স্টাফ রিপোর্টার,
8290
রাজধানীর মতিঝিলে জামিলা দারুল উলুম মাদরাসার আব্দুর রহমান (১৮) নামে এক ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে মাদরাসার মসজিদ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। আব্দুর রহমান টাঙ্গাইল সদর উপজেলার তালগাছী গ্রামের নুরুল হকের ছেলে। সে ওই মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল। ঢামেকের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সৈয়দ আমজাদ আলী জানান, ওই ছাত্র মৃত নিশ্চিত জেনেই শিক্ষকরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু এখানে আসার পর তারা বলেন, আব্দুর রহমান শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েছে। লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান

ঢাকায় মাদরাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু

আপডেট সময় : ০৯:০৪:১০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০১৫