ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় বাস চাপায় নিহত ১

  • আপডেট সময় : ০৮:২৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০১৫
  • 382

স্টাফ রিপোর্টার,
720
কুমিল্লায় বাস চাপায় জাকির হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন জেলার লাকসাম উপজেলার বাসিন্দা। সন্ধ্যা সাড়ে ছয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ হাইওয়ে পুলিশের আমতলী ফাঁড়িতে ছিল।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় দুপুর একটার দিকে একটি পেট্রোল পাম্পের নিকটে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস জাকিরকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

ময়নামতি হাইওয়ে থানার ওসি মো. আবদুল আউয়াল জানান, নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ের আমতলী ফাঁড়িতে রাখা হয়েছে এবং তার স্বজনদের খবর দেয়া হয়েছে। ময়নাতদন্তের পর নিহতের লাশ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান

কুমিল্লায় বাস চাপায় নিহত ১

আপডেট সময় : ০৮:২৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০১৫