ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মিনি পিকআপের হেলপার নিহত

গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রবীর হালদার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে খুলনামুখী মহাসড়কের বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, বাসস্ট্যান্ড এলাকায় একটি বালুবাহী ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় খুলনাগামী একটি মিনি পিকআপ (রেজিস্ট্রেশন নম্বর—খুলনা মেট্রো-অ-১১-০০৬৮) দ্রুত ও বেপরোয়া গতিতে গিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মিনি পিকআপের হেলপার প্রবীর হালদার গুরুতর আহত হন।

খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত প্রবীর হালদারকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত প্রবীর হালদার খুলনা সদর থানার খ্রিস্টানপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম প্রেমনন্দ হালদার এবং মাতার নাম তেরেজা হালদার।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মিনি পিকআপের হেলপার নিহত

আপডেট সময় : ০৬:১৫:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬