‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গবাদিপশুর রোগ প্রতিরোধে ফ্রী ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দিনব্যাপী এ ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে গবাদিপশুর বিভিন্ন রোগ প্রতিরোধ, রোগ শনাক্তকরণ এবং খামারিদের সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইজহার আহমেদ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. আব্দুল হাই সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম প্রধান। বক্তব্য রাখেন উপসহকারী কর্মকর্তা আজম রেহমান।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
আলোচনা সভায় বক্তারা বলেন, গবাদিপশুর রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদান, সঠিক পরিচর্যা, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং সময়মতো প্রাণিসম্পদ কর্মকর্তাদের পরামর্শ নেওয়া জরুরি। পাশাপাশি নিরাপদ ও পুষ্টিকর প্রাণিজ আমিষ উৎপাদনে খামারি ও সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
ক্যাম্পেইনে গবাদিপশুর রোগ প্রতিরোধে বিভিন্ন পরামর্শ ও সচেতনতামূলক তথ্য প্রদান করা হয়।
মাহফুজলক হীরা পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: 



















