ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাসাইলে দুর্বৃত্তদের হামলায় অবসরপ্রাপ্ত আনসার সদস্য নিহত, গ্রেপ্তার ২

​টাঙ্গাইলের বাসাইল উপজেলার বিলপাড়া গ্রামে দুর্বৃত্তদের হামলায় হানিফ খান (৪২) নামের এক সাবেক অবসরপ্রাপ্ত সদস্য নিহত হয়েছেন ।
এ ঘটনায় নিহতের স্ত্রী ২০ জনকে আসামি করে বাসাইল থানায় মামলা দায়ের করার পর পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে ।
​গতকাল মঙ্গলবার দিনগত রাত আনুমানিক ৯ টার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এলাকাবাসী ।

নিহত হানিফ খান বাসাইল উপজেলার হাবলা উত্তর পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা বক্তার খানের ছেলে । তিনি ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসে অঙ্গীভূত আনসার সদস্য ছিলেন । এক বছর আগে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তিনি বাড়িতে অবস্থান করছিলেন ।

​বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, হানিফ খান বিলপাড়া বাজার থেকে মোটরসাইকেল নিয়ে রাতে বাড়ি ফিরছিলেন, পথে দুর্বৃত্তরা ওঁৎ পেতে বসে থেকে ঘটনাস্থল বিলপাড়া গ্রামে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে আক্রমণ করে ।
এ সময় হানিফ মোটরসাইকেল থেকে পড়ে গেলে তাকে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র ও রড দিয়ে আঘাত করা হয় । এরপর হানিফের চিৎকারে আশেপাশের সাধারণ মানুষ ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায় ।
এরপর তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ।
খবর পেয়ে বাসাইল থানার পুলিশ ঘটনাস্থলে যায় ।

​এ ঘটনায় নিহতের স্ত্রী মনিরা সুলতানা বাদী হয়ে ২০ জনের নাম ও অজ্ঞাতনামা ৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন । পরে পুলিশ রাতেই ডায়মন্ড ও মদন নামের দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ।
গ্রেপ্তারকৃতরা হলেন—হাবলা উত্তর পাড়ার মৃত নূর খানের ছেলে জাকির ওরফে মদন (৪৩) ও হাবলা উত্তর পাড়ার বক্কারের ছেলে ডায়মন্ড মিয়া (৪০) ।
বুধবার আসামিদের আদালতে পাঠানো হয়েছে ।

জানা গেছে ​নিহত হানিফের বিরুদ্ধে বাসাইল, মির্জাপুর ও কালিয়াকৈর থানায় ৫-৬টি মামলা রয়েছে, এতে করে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পুলিশের ধারণা ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বাসাইলে দুর্বৃত্তদের হামলায় অবসরপ্রাপ্ত আনসার সদস্য নিহত, গ্রেপ্তার ২

আপডেট সময় : ১১:১৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬