টাঙ্গাইল সদর ডাকবাংলোর নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
ভিত্তিপ্রস্তর স্থাপন করেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, নতুন ডাকবাংলোর নির্মাণকাজ বাস্তবায়ন করবে টাঙ্গাইল জেলা পরিষদ। নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পেয়েছে মেসার্স মনি কনস্ট্রাকশন, ঘাটাইল, টাঙ্গাইল।
সংশ্লিষ্টরা জানান, নতুন ডাকবাংলো নির্মাণের মাধ্যমে টাঙ্গাইলে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আবাসন ও অতিথি সেবার সুযোগ আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি জেলার গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রমে আগত অতিথিদের জন্য উন্নত আবাসন সুবিধা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
সুজন কুমার দাস টাঙ্গাইল প্রতিনিধি: 



















