ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাপের কামড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে সাপের কামড়ে উজ্জল মিয়া নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত উজ্জল মিয়া শ্রীরামপুর গ্রামের এছান মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে নিজ এলাকায় অবস্থানকালে উজ্জল মিয়াকে সাপে কামড় দেয়।

ঘটনার পরপরই পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে তাকে জরুরি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণবাড়িয়ায় রেফার করেন।

ব্রাহ্মণবাড়িয়ায় নেওয়ার পর রোগীর অবস্থার আরও অবনতি ঘটলে সেখানকার চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

স্বজনরা জানান, মুমূর্ষু অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ভৈরব এলাকায় পৌঁছালে উজ্জল মিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েন।

​বর্তমানে নিহতের মরদেহ তার নিজ গ্রাম শ্রীরামপুরে রাখা হয়েছে। তরতাজা এক যুবকের এমন অকাল ও আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন এবং স্থানীয় এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুরো এলাকায় এখন এক শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সাপের কামড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৬:১২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬