ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধামইরহাটে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম উদ্বোধন

নওগাঁর ধামইরহাট উপজেলায় সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে একদিন ব্যাপী চোখের ছানি পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে ছানি রোগে আক্রান্ত রোগীদের শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ভেড়ম উচ্চ বিদ্যালয়ে সততা অন্ধ কল্যাণ কমিতির উদ্যোগে বিনামূল্যে ছানি পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়। পিকেএসএফ ও অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং দিনাজপুর গাউসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে প্রায় দুই হাজার রোগীকে সেবা প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. হানজালা, পরিচালক হামিদুর রহমান, সততা অন্ধ কল্যাণ কমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, সাধারণ সম্পাদক সানাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক রোমন প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ধামইরহাটে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম উদ্বোধন

আপডেট সময় : ১০:৩৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬