পিরোজপুরের ভান্ডারিয়ায় ৩ বোতল ফেন্সিডিলসহ মোঃ রিয়াজ হাওলাদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) ভান্ডারিয়া থানাধীন হরিণপালা এলাকায় তুষখালী থেকে তেলিখালীগামী সড়কের পশ্চিম পাশে জনৈক বারেক হাওলাদারের মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: মাহাবুবের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) সৌরভের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধারে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে রিয়াজ হাওলাদারের দখল থেকে ৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয় এবং উদ্ধারকৃত ফেন্সিডিল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার রিয়াজ হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
পিরোজপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকদ্রব্যসহ যেকোনো অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।
মো: সিফাতুল্লাহ ভান্ডারিয়া উপজেলা প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ 



















