ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহানবী( সা) আদর্শ অনুসরণেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও সুন্নাহ অনুসরণ করে জীবন পরিচালনা করলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. মাহমুদুর রহমান। ৪ সেপ্টেম্বর লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের সুফি মিয়াজী পাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. মাহমুদুর রহমান বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থার নাম। মহানবী হযরত মুহাম্মদ (সা.) আল্লাহর পক্ষ থেকে নবুওয়তের বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তাঁর দেখানো আদর্শ ও সুন্নাহ অনুসরণ করে জীবন পরিচালনা করলে ব্যক্তি ও সমাজে ন্যায়, শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ মাওলানা রফিকুল ইসলাম। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন সুফি সুফি মিয়াজী পাড়া সমাজ কল্যাণ পরিষদের

সভাপতি ড. হেলাল উদ্দিন মুহাম্মদ নোমান। অনুষ্ঠানের শুরুতে সকালে তামাদ্দুনিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

সুফি মিয়াজী পাড়া জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা আব্দুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন চুনতি হাকিমিয়া কামিল (এমএ) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী খোকন, আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মাহফুজুর রহমান, আল্লামা শাহ কুতুব উদ্দিন (রাহ.) ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মু. সালাউদ্দিন বেলাল, আসাদুল্লাহ আদিল, পুটিবিলা হামিদিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা জহিরুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক মাওলানা কাজী বদরুদ্দিন সাদী প্রমুখ। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মসূচির শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রবীণ আলেম মাওলানা মুহাম্মদ নাছির উদ্দিন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মহানবী( সা) আদর্শ অনুসরণেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব

আপডেট সময় : ০৮:২৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬