ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত আরও ৫৩ জন

চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৫৩ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে সরকারি হাসপাতালে ৪৪ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন ৯ জন।

শনিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন শনাক্ত রোগীদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন, ২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৭ জন, চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ২ জন এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি হয়েছেন। এছাড়া নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন আরও ৯ জন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন মোহাম্মদ সাজেদুর রহমান জানান, বৃষ্টি, তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতা অনুকূলে থাকলে সেপ্টেম্বরেও এডিস মশার বংশবিস্তার বাড়তে পারে। ফলে ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। বাড়ির আশপাশ, ছাদ, বিভিন্ন পাত্র, পরিত্যক্ত টায়ার কিংবা যেসব স্থানে পানি জমে থাকতে পারে—সেসব নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

সিভিল সার্জন কার্যালয়ের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামে সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মোট ২ হাজার ৩৪১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১ হাজার ৯৮৪ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৩৫৭ জন চিকিৎসা নিয়েছেন।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০২ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ১৩৯ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে চট্টগ্রামে ছয়জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গুর ঝুঁকি কমাতে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে ব্যক্তি ও পরিবার পর্যায়েও নিয়মিত মশার প্রজননস্থল পরিষ্কার করা জরুরি।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত আরও ৫৩ জন

আপডেট সময় : ০৬:২১:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬