চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেছেন, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষত কাটিয়ে সাম্য, ন্যায়বিচার ও মানবিক বাংলাদেশ গড়তে বিএনপি সরকার কাজ করছে। বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য। অসুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতির পরিচয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠনে কাজ করছে বিএনপি। রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা দলীয় পরিচয়ের ভিত্তিতে নয়, নাগরিকের প্রয়োজন ও অধিকারের ভিত্তিতে পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। সরকারের পাশাপাশি অসহায় মানুষের সহায়তায় সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে লোহাগাড়া সদরের এক রেস্টুরেন্টের হলরুমে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তার অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য ফৌজুল কবির ফজলুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান, সালাহ উদ্দিন চৌধুরী সোহেল, হাজি রফিকুল আলম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম জাহেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এস এম আবু সাঈদ চৌধুরী টিটু, এম এ রহিম, এম এ কাশেম, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক জসিম উদ্দিন, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জকরিয়া, জেলা যুবদলের সহ-অর্থ সম্পাদক আরিফ উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, বিএনপি নেতা নুরুল হক সওদাগর, নুরুল আলম জিকু, নুরুল কবির, ইমামুল আবেদীন রিপন, রফিক আহমদ, শহিদুল আলম, মোবারক হোসেন বাবু, দেলোয়ার হোসেন চৌধুরী, মোক্তার আহমদ, খোরশেদ আলম, এস এম সাহাব উদ্দিন, আলাউদ্দিন বাচ্চু, নাছির উদ্দিন, ফেরদৌস, নাজিম উদ্দিন, নজরুল ইসলাম, নুরুল কোম্পানী, এস এম রেজাউল বাছির চৌধুরী, জেলা যুবদল নেতা নাজিম উদ্দিন, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম, মুসলিম উদ্দিন, নজরুল ইসলাম, বাহাদুর চৌধুরী, শওকত, শিহাব উদ্দিন, আবু হেনা, হেলাল উদ্দিন, কাইছার আহমেদ মুন্না, দিদারুল ইসলাম, রাকিব আদনান বাচ্ছু, বাবর, গিয়াস উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা এহসান আব্দুল্লাহ, সাইফুল ইসলাম, কফিল উদ্দিন, ইকবাল হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল বিন মনির, সদস্য সিয়ামুল ইসলাম সায়েম, মোফাচ্ছল হোসেন জুয়েল, শফিউল আলম চৌধুরী, ছাত্রদল নেতা আরমান উদ্দিন, খোরশেদ আলম প্রমুখ।
প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা পেয়েছেন লোহাগাড়া সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জমিদার পাড়ার ক্যান্সারে আক্রান্ত মিনা আক্তার, আমিরাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দ পাড়ার আবুল হাশেম ও একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দৌলত পাড়ার হৃদরোগে আক্রান্ত ইশরাত জাহান মাওয়া।
লোহাগড়া প্রতিনিধি মোহাম্মদ ইয়াছিন 



















