চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১৪ নম্বর দক্ষিণ রাজানলগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দেয়ারিপাড়ায় অবস্থিত শ্রীশ্রী লোকনাথ গীতা মন্দিরের জন্য দুই শতক জমি দান করেছেন শিবু রানী নাথ।
গত ১১ আগস্ট ২০২৬ তারিখে তিনি মন্দিরের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে এ জমি দান করেন। শিবু রানী নাথ শ্রীশ্রী লোকনাথ গীতা মন্দিরের সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার মনতোষ কুমার নাথের মমতাময়ী মা।
স্থানীয় বাসিন্দারা শিবু রানী নাথের এই মহতী উদ্যোগের প্রশংসা করেছেন। তাদের মতে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজকল্যাণমূলক ও ধর্মীয় কাজে সহযোগিতা করে আসছেন। বিশেষ করে এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান প্রশংসনীয়।
স্থানীয়রা বলেন, শ্রীশ্রী লোকনাথ গীতা মন্দিরের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমে তাঁর এই ভূমি দান একটি গুরুত্বপূর্ণ ও মহৎ উদ্যোগ। তাঁর এ দৃষ্টান্ত অন্যদেরও ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।
এলাকাবাসী শিবু রানী নাথের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তাঁর এই মহৎ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
রাঙ্গুনিয়া প্রতিনিধি: ওমর ফারুক। 



















