ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় সন্তানকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে বাবার মৃত্যু

সন্তানকে বাঁচাতে গিয়ে নিজের জীবনই উৎসর্গ করলেন এক বাবা। গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান বিলে পানিতে ডুবে যাওয়া ১০ বছর বয়সী ছেলে মাহিনকে বাঁচাতে গিয়ে মর্মান্তিকভাবে মারা গেছেন তার বাবা ময়নুল হক (৩৬)।

শনিবার (৫ সেপ্টেম্বর) তেলিয়ান বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যায় শিশু মাহিন। ছেলেকে পানিতে ডুবে যেতে দেখে এক মুহূর্ত দেরি না করে তাকে উদ্ধারের জন্য গভীর পানিতে ঝাঁপ দেন বাবা ময়নুল হক। সন্তানকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে একপর্যায়ে তিনি নিজেই বিলের গভীর পানিতে নিখোঁজ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় বিলের গভীর পানি থেকে ময়নুল হকের মরদেহ উদ্ধার করা হয়।

সন্তানকে বাঁচাতে গিয়ে বাবার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গাইবান্ধায় সন্তানকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে বাবার মৃত্যু

আপডেট সময় : ০১:৫০:৪২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬