চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা কর্তৃক পরিচালিত ‘চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল উপকেন্দ্র’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকেন্দ্রটির শুভ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জনাব মোহাম্মদ নজরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুল হাকিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. আব্দুল হামিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিভিন্ন বয়সী চক্ষু রোগীরা।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান সুবিধাবঞ্চিত মানুষের দৃষ্টি সুরক্ষা ও উন্নত চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, রহনপুরে এই চক্ষু হাসপাতাল উপকেন্দ্র চালুর ফলে স্থানীয় সাধারণ মানুষ নিজ এলাকাতেই প্রয়োজনীয় ও আধুনিক চক্ষু চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। একই সঙ্গে এ অঞ্চলে অন্ধত্ব প্রতিরোধ ও নিরসনে উপকেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এলাকাবাসী মনে করছেন, রহনপুরে এই চক্ষু হাসপাতাল উপকেন্দ্র চালুর মাধ্যমে দীর্ঘদিনের চক্ষু চিকিৎসাসেবার সংকট অনেকটাই দূর হবে এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ সহজেই প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা পাওয়ার সুযোগ পাবেন।
রহনপুরে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল উপকেন্দ্রের শুভ উদ্বোধন
-
রিপোর্টার: আবুল কালাম আজাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি - আপডেট সময় : ১২:৩৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- 35
জনপ্রিয় সংবাদ




















