ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যৌথ বাহিনীর অভিযানে, রূপগঞ্জে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের প্রধান আসামি অমিমুল হাসান সাদ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকায় ১৪ বছরের এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ফুসলিয়ে নিয়ে নির্যাতন ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি অমিমুল হাসান সাদকে (১৯) গ্রেপ্তার করেছে (র‍্যাব-১১)।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে র‍্যাব-১১ ও রূপগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ র‍্যাব-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এফরান খান।

গ্রেপ্তারকৃত অমিমুল হাসান সাদ রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকার হাবিবুর রহমানের ছেলে।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ২:৩০ ঘটিকায় রূপগঞ্জ থানাধীন পশ্চিমগাঁও এলাকার ওই কিশোরী নিজ বসতবাড়ি থেকে নিখোঁজ হয়।

পরবর্তীতে আসামি সাদ তাকে ফুসলিয়ে নিজ বসতবাড়ির ৪ তলার একটি নির্মাণাধীন কক্ষে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

ভিকটিম বাধা দিলে তাকে দেয়ালের সাথে ধাক্কা দেওয়া হয় এবং পরবর্তীতে ইট দিয়ে মুখ, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মারাত্মক জখম করা হয়।

এতে মানসিক প্রতিবন্ধী কিশোরী ওপরের ৩/৪টি দাঁত ভেঙে যায়। নির্যাতন শেষে তাকে ৪ তলা থেকে টেনেহিঁচড়ে নিচে এনে রাস্তায় ফেলে রেখে আসামি পালিয়ে যায়।

পরে স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ডিবিকেপি হাসপাতাল, পরবর্তীতে অবস্থার অবনতি হলে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সবশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে রূপগঞ্জ থানায় অমিমুল হাসান সাদকে প্রদান আসামি করে একটি এজাহার দায়ের করেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

যৌথ বাহিনীর অভিযানে, রূপগঞ্জে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের প্রধান আসামি অমিমুল হাসান সাদ গ্রেপ্তার

আপডেট সময় : ১২:২৩:১৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬