ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেস বিজ্ঞপ্তিলালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)

লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ ইজিবাইক আটক*
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোড়কমন্ডল বিওপির টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজাসহ ব্যাটারীচালিত অটোরিকশা আটক করেছে।
বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক চোরাচালান করবে। উক্ত তথ্যানুযায়ী, ০৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ১৮:৩০ মিনিটে গোড়কমন্ডল বিওপির আওতাধীন বালাটারী (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনাকালে টহল দলের সদস্যরা সন্দেহজনক ব্যক্তিকে ব্যাটারীচালিত অটোরিকশাসহ আসতে দেখে থামার সংকেত দিলে উক্ত চোরাকারবারী অটোরিকশা ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে রিকশাটি তল্লাশী করে ভারতীয় গাঁজা ১৭ কেজিসহ জব্দ করতে সক্ষম হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় গাঁজা ১৭ কেজি, যার সিজার মূল্য ৫৯,৫০০/- এবং অটোরিকশা ০১টি, যার সিজার মূল্য ২,১০,০০০/-টাকাসহ সর্বমোট সিজার মূল্য ২,৬৯,৫০০/-টাকা। এছাড়াও মাদক চোরাচালানে জড়িত চক্রের সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন,“দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান ও মাদকপাচার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইন এর প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। এছাড়াও, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা করেছি এবং ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

প্রেস বিজ্ঞপ্তিলালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)

আপডেট সময় : ০৮:১২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬