ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক-ছাতিয়াইন সড়কের আতুকুড়া এলাকার ঝুঁকিপূর্ণ ব্রিজের সংস্কার কাজ অবশেষে সম্পন্ন হয়েছে। ব্রিজটির বেহাল দশা ও বড় গর্ত নিয়ে সংবাদ প্রকাশের পর এমপি এম এ হান্নানের উদ্যোগে দ্রুত সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় স্থানীয় বাসিন্দা ও সড়কে চলাচলকারী যানবাহনের চালকদের মধ্যে স্বস্তি ফিরেছে।
সম্প্রতি আতুকুড়া ব্রিজের ওপর বড় গর্ত সৃষ্টি হয়ে লোহার রড বেরিয়ে পড়ায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হলে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ হয়।
এরপর এমপি এম এ হান্নানের উদ্যোগে দ্রুত ব্রিজটির ক্ষতিগ্রস্ত অংশের সংস্কার কাজ শুরু করা হয়। অল্প সময়ের মধ্যেই মেরামত কাজ শেষ হওয়ায় জনমনে আস্থা ফিরে এসেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের ঝুঁকি দূর হওয়ায় তারা স্বস্তি পেয়েছেন। সংবাদ প্রকাশের পর দ্রুত পদক্ষেপ নিয়ে ব্রিজটি সংস্কার সম্পন্ন করায় তারা সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
তারা বলেন, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। তাই ভবিষ্যতে ব্রিজটির নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সড়কের অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
স্থানীয়দের প্রত্যাশা, আতুকুড়া ব্রিজের সংস্কারের মতো সড়কের অন্যান্য সমস্যার ক্ষেত্রেও দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
সংবাদ প্রকাশের পর আতুকুড়া ব্রিজের সংস্কার কাজ সম্পন্ন এমপি এম এ হান্নানের উদ্যোগে দ্রুত মেরামত, স্বস্তিতে স্থানীয়রা
-
পল্লব চক্রবর্তী, স্টাফ রিপোর্টার - আপডেট সময় : ০৪:৩০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- 39
জনপ্রিয় সংবাদ




















