তা’মীরুল মিল্লাত ডিবেটিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘বিতর্ক উৎসব-২০২৬’ এর দুই দিনব্যাপী বিতর্ক কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-র সহ-সভাপতি (ভিপি) মঈনুল ইসলাম অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মুর্তজা হাসান ফুয়াদ এবং বিতর্ক সম্পাদক সোয়াইবুর রহমান রাকিব।
দুই দিনব্যাপী এই কর্মশালায় তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীদের যুক্তিবাদী ও দক্ষ বিতার্কিক হিসেবে গড়ে তুলতে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন ডিবেট বাংলাদেশের সাবেক সভাপতি জহিরুল ইসলাম জুয়েল, বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্মের সভাপতি মো. ফাহাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন বিতর্ক ধারার সভাপতি সাজিদ ইসলাম এবং তা’মীরুল মিল্লাত ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি সায়েদুজ্জামান নুর আলভি।
তা’মীরুল মিল্লাত ডিবেটিং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান ইমাম এবং ক্লাবের অন্যান্য সদস্যদের সার্বিক ব্যবস্থাপনায় এই কর্মশালা ও উৎসবটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরনের আয়োজন তরুণ শিক্ষার্থীদের মাঝে মুক্তচিন্তা, নেতৃত্ব এবং সুন্দর বাকশৈলীর বিকাশ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাব্বির হোসাইন, স্টাফ।রিপোর্টার: 



















