ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উল্টো পথে গাড়ি চালানোর অভিযোগে মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় : ০৪:১৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • 37

উল্টো পথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৮ মিনিটের দিকে রাজধানীর সার্কিট হাউস রোডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
পুলিশ জানায়, মন্ত্রীর পতাকাবাহী গাড়িটি সার্কিট হাউস সড়কের উল্টো দিক দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাফিক পুলিশ গাড়িটি থামিয়ে দেয়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫।
ট্রাফিক পুলিশের ভাষ্য অনুযায়ী, উল্টো পথে গাড়ি চালানো ট্রাফিক আইনের লঙ্ঘন। এ ঘটনায় দুটি মামলা করা হয়েছে এবং প্রতিটি মামলায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গাড়িটি উল্টো পথে যাওয়ার সময় পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় প্রধানমন্ত্রীর বহর ট্রাফিক আইন মেনে চলাচল করছিল।
খোঁজ নিয়ে পুলিশ নিশ্চিত করে, গাড়িটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের। উল্টো পথে চলার সময় মন্ত্রী নিজেই গাড়িতে ছিলেন বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।
ট্রাফিক কর্মকর্তাদের দাবি, বাংলাদেশে কোনো মন্ত্রীর গাড়ি উল্টো পথে চলার অভিযোগে মামলা হওয়ার ঘটনা নজিরবিহীন। অতীতে যানজট এড়াতে বা দ্রুত গন্তব্যে পৌঁছাতে মন্ত্রীদের গাড়ি উল্টো পথে চলার ঘটনা গণমাধ্যমে এলেও মামলা হওয়ার ঘটনা এই প্রথম বলে জানিয়েছেন তারা।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী নিজে যখন ট্রাফিক আইন মেনে চলছেন এবং যানজটের মধ্যেও তাঁর গাড়িবহর ট্রাফিক সিগন্যাল অনুসরণ করছে, তখন মন্ত্রী বা সচিবদের গাড়ির ক্ষেত্রেও একই আইন প্রযোজ্য। মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে এই মামলা দেশের শীর্ষ কর্মকর্তাদের জন্য ট্রাফিক আইন মেনে চলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

উল্টো পথে গাড়ি চালানোর অভিযোগে মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৪:১৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬