ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সৈয়দ কুমরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা।
বোর্ডের ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখের অনুমোদনপত্রে বিদ্যালয়টির জন্য চার সদস্যের এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে মিনহাজুল কবির ভূঁইয়াকে সভাপতি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়া মোহাম্মদ আবু আলীকে শিক্ষক প্রতিনিধি এবং মো. আব্দুল মোতালিবকে অভিভাবক প্রতিনিধি হিসেবে কমিটির সদস্য মনোনীত করা হয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এ এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদনের মেয়াদ চিঠি ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাস বলে উল্লেখ করা হয়েছে।
একই সঙ্গে এডহক কমিটির মেয়াদের মধ্যে বিধি মোতাবেক একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
অনুমোদিত এডহক কমিটির সদস্যরা হলেন—
সভাপতি: মিনহাজুল কবির ভূঁইয়া
সদস্য সচিব: প্রধান শিক্ষক, সৈয়দ কুমরুজ্জামান উচ্চ বিদ্যালয়
সদস্য: মোহাম্মদ আবু আলী (শিক্ষক প্রতিনিধি)
সদস্য: মো. আব্দুল মোতালিব (অভিভাবক প্রতিনিধি
নাসিরনগরের সৈয়দ কুমরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদন
-
পল্লব চক্রবর্তী, স্টাফ রিপোর্টার : - আপডেট সময় : ০৪:১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- 39
জনপ্রিয় সংবাদ




















