ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধামইরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নওগাঁর ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জেলা পরিষদ ডাক বাংলো অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. মাহবুবুর রহমান চৌধুরী চপল।

এসময় পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আজমল হোসেন চৌধুরী শাহানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আখরাজুল ইসলাম চৌধুরী, সাবেক আহ্বায়ক ফেরদাউস খান, পত্নীতলা বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন, ধামইরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজুয়ান হোসের রঞ্জু, নজিপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বায়েজিদ রায়হান শাহীন, নওগাঁ জেলা মহিলাদলের সহ-সভাপতি বেলী খাতুন, মহিলাদল নেত্রী মৌসুমি সুলতানা, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাইদ বিন জাবেদ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালনে ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রুহেল হোসেন সুমন। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ধামইরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আপডেট সময় : ০৪:০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬