ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পত্নীতলায় পুলিশের অভিযানে ৫ যুবক আটক

পত্নীতলা উপজেলার ঐতিহাসিক দিবর দীঘি এলাকায় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে মাদক সংশ্লিষ্ট অভিযোগে ৫ জন যুবককে আটক করা হয়েছে। পরে তাদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানা গেছে।

পত্নীতলা থানার ইনচার্জ ওসি মোঃ নিয়ামুল হক সাহেব জানান, মাদক নির্মুলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। মাদকসংশ্লিষ্ট কোন অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহলের প্রতিনিধিরা বলেন,মাদক সমাজ ও যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। পুলিশের এমন ধারাবাহিক অভিযান প্রশংসনীয়। মাদক মুক্ত পত্নীতলা গড়তে পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

স্থানীয়দের প্রত্যাশা, পুলিশের চলমান অভিযান আরও জোরদার হলে এলাকার মাদক ব্যবসা ও সেবনকারী উল্লেখযোগ্য হারে কমপ আসবে এবং যুব সমাজ সুস্থ ধারায় ফিরে আসবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পত্নীতলায় পুলিশের অভিযানে ৫ যুবক আটক

আপডেট সময় : ০২:০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬