ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে অসামাজিক কার্যকলাপে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১০ নারী-পুরুষ

হবিগঞ্জের মাধবপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১০ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার (০২ সেপ্টেম্বর) বিকেলে মাধবপুর বাজারের একটি আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয়।

পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালানো হয়। সেখানে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার নারী ও ছয় পুরুষকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে হোটেলটির ম্যানেজার মো. তোফাজ্জল (২৫) রয়েছেন।

মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ সরকার বলেন, হোটেলটিতে কয়েকজন নারী-পুরুষ অসামাজিক কার্যকলাপে জড়িত রয়েছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। বুধবার বিকেল পৌনে তিনটার দিকে অভিযান শুরু করা হয়। পরে সেখান থেকে ১০ জনকে আটক করে থানায় নেওয়া হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা হলেন মাধবপুরের সজিব মিয়া (২০), সুমাইয়া (২০), নুরুন্নাহার ওরফে খাদিজা (৪০), সুরঞ্জিত পাল সোহেল; ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মো. রুবেল (২৫), বিজয়নগরের মো. জালাল উদ্দিন (২৮), মোছা. খাদিজা (২১), মুন্নী আক্তার (২৩), মো. তোফাজ্জল (২৫) এবং নীলফামারীর জলঢাকার আবদুর রশিদ (৩১)।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, আটক ব্যক্তিদের থানায় নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মাধবপুরে অসামাজিক কার্যকলাপে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১০ নারী-পুরুষ

আপডেট সময় : ১২:৩৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬