মেহেরপুরে ২২০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ জিয়ারুল ইসলাম (৪২) নামে এক সবজি ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) শহরের বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত জিয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার ফুলবাগানপাড়া ৪ নম্বর ওয়ার্ডের নয়মুদ্দীনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বড় বাজারে মোঃ মজিবুরের মুদি দোকানের সামনে জিয়ারুল ইসলামের নিয়ন্ত্রণাধীন ও ভাড়াকৃত কাঁচামালের দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানের টেবিলের নিচে লুকিয়ে রাখা অবস্থায় ২২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মেহেরপুরের সহকারী পরিচালক রাশেল আহমেদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মেহেরপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
[5:55 pm, 03/09/2026] aiiahadaiiahad121234: কুড়িগ্রামে জমির বিরোধে সংঘর্ষ, আহত ৫: ধানক্ষেতে কীটনাশক প্রয়োগের অভিযোগ
কুড়িগ্রাম প্রতিনিধি: ০৩-০৯-২০২৬ইং
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পন্ডিতপাড়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাহেনা বেগমের পরিবারের পাঁচজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহতরা কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পন্ডিতপাড়া গ্রামের স্থানীয় বাসিন্দা রাহেনা বেগম দীর্ঘদিন ধরে তাঁর ক্রয়কৃত জমিতে বসবাস করে আসছেন। রাহেনা বেগমের দাবি, ৫ হাজার ৩ শত ২৮ নম্বর দলিলমূলে তিনি সাড়ে ৩৮ শতাংশ জমি ক্রয় করে সেখানে বসতবাড়ি নির্মাণ ও হালচাষাবাদ করে আসছেন।
রাহেনা বেগম অভিযোগ করে বলেন, পাশ্ববর্তী প্রতিবেশী আব্দুর রশিদ গং তাঁর জমি জোরপূর্বক জবরদখল করে রাস্তা নির্মাণের পায়তারা করেন। এ সময় তিনি ও তাঁর পরিবারের লো
মোঃ মামুনুর রশীদ (জেলা প্রতিনিধি) 



















