১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরে আনন্দ মিছিল ও র্যালী শেষে শ্রীমঙ্গল পৌর অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ০৪, শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সংসদ আলহাজ্ব মুজিবুর রহমান। এতে প্রধান অতিথির বক্তব্যে বলেন লন্ডন থেকে এসে কেউ পৌর মেয়র হয়ে যাবেন এত সোজা নয় আমি ২০০১ সালে বিএনপিতে যোগদানের পর থেকে হামলা মামলার শিকার হয়েছি অনেক আজ ২০২৬ সালে এসে সংসদ সদস্য হিসেবে জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি তিনি তার বক্তব্যে বলেন লন্ডন থেকে এসে কেউ পৌর মেয়র হবার সপ্ন দেখতেছেন। দুই একজন মন্ত্রী দাওয়াত দিয়ে নিয়ে আসলেই নেতা হওয়া যায় না। মাননীয় সংসদ আরও বলেন শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী এসেছেন কারো দাওয়াতে নয়। উনি উনার নিজ ইচ্ছেতেই এসেছেন। মাননীয় সংসদ বলেন আমি একজনের কাছ থেক ৫০ লক্ষ্য টাকা ধার নিয়েছি যার ডকুমেন্ট আছে, আমার কাছে আমি সেই টাকাও পরিশোধ করে দিয়েছি। উনি এখন টাকা দাবি করেন আমার কাছে। তিনি জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব জি কে গউছ সাহেবের কাছে বিচার দেন। আমি নির্বাচনের আগে একজনের কাছ থেকে সুদের উপর টাকা নিয়েছি সেই টাকা ও পরিশোধ করে দিয়েছি তবে আগে অনেক সুদ দিয়েছি আর সুদ দিতে পারবো না বলেই দিয়েছি। উনার এই বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে শ্রীমঙ্গলের কৃতি সন্তান যুক্তরাজ্য বিএনপির সাবেক ক্রীড়া বিষয় সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও জনাব তারেক রহমানের আস্থাভাজন সরফরাজ আহমেদ ( সরফুর) অনুসারীদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে বিবাদ সৃষ্টি হয়েছে এবং দুই নেতার অনুসারীরা একে অপরের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া ফেসবুকে লেখালেখি শুরু করেছেন। এ নিয়ে শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপিপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। এই বিষয়ে শ্রীমঙ্গলের সাধারণ নাগরিক,সুশীল সমাজ, ব্যাবসায়ী ও বিএনপির তৃণমূল নেতাকর্মীরা এই দুই জাতীয় নেতাদেরকে একসাথে এক টেবিলে দেখিতে চান বলে আশাবাদ ব্যক্ত করেন।
কাওছার আহমদ সবুজ উপজেলা প্রতিনিধি 



















