গাইবান্ধার পলাশবাড়ীতে মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। একই দিনে সাদুল্লাপুরের চৌরাস্তা এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন সাদুল্লাপুর সরকারি কলেজের হিসাবরক্ষক গোলাম রাব্বানী।
একই দিনে জেলার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু ও অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
(মোঃইসমাইল সিরাজী) গাইবান্ধা প্রতিনিধি 



















