বালুবাহী গাড়ির নম্বর, ঢাকা মেট্রো ট-২৪৬৮৯৭,এ ঘটনায় বাুলবাহী ট্রাক ড্রাইভার জোনায়েদ ও হেল্পার রানাকে আটক করা হয়েছে। জব্দকৃত গাড়ি হাইওয়ে থানায় রয়েছে। বালুবাহী ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান নামে এক অটো চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এবং ট্রাকটি জব্দ করে সাতগাঁও হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলার সাধারণ নাগরিকরা উদ্বিগ্ন হোন এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের কাছে জানতে চেয়ে বলেন একের পড় এক বালুর গাড়ি দুর্ঘটনা ঘটিযয়ে যাচ্ছে এর সুরাহা কবে হবে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন মৌলভীবাজার ৪ সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী কি এই বিষয়ে কোন উদ্যোগ করিবেন।এবং আরো বলেন শ্রীমঙ্গল উপজেলায় বালুর গাড়ির নিচে আর কতো প্রাণ হারালে আতঙ্কগ্রস্ত সাধারণ নাগরিক শান্তিতে রাস্তায় নির্ভয়ে চলাফেরা করিতে পারিবেন।
কাওছার আহমদ সবুজ উপজেলা প্রতিনিধি 



















