কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১১টার সময়
ভেড়ামারা থানার এসআই (নিঃ) মোঃ মনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানাধীন মঠপাড়া এলাকার মোঃ মনিরুজ্জামান এর বাড়ীর সামনের পাকা রাস্তার উপর থেকে ভেড়ামারা মঠপাড়া এলাকার মৃত অবনি কুমার বিশ্বাস এর ছেলে শিবু কুমার বিশ্বাস (৩০), বৃত্তিপাড়া গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ কাউছার আহমেদ (২১) ও হিড়িমদিয়া গ্রামের মোঃ জিয়ারুল রহমানের ছেলে মোঃ জিহাদ আলী (১৯)কে গ্রেফতার করা হয়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, ৫০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ৩জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে
এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, ব্যুরো চীফ, দক্ষিণাঞ্চল 



















