শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোণ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড উদনাড়পার এলাকার প্রবাসী ও যুবসমাজের উদ্যোগে উদনাড়পার গ্রামে এলাকার উন্নয়ন , রাস্তাঘাট সংস্কার, পানি নিষ্কাশন, অসুস্থ মানুষের পাশে দাড়ানো গরীব অসহায় এবং এতিম মেয়েদের বিয়ের বেবস্তা করা, শিশু কিশোরদের খেলাধুলার বেবস্তা করা, মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করে রাখা, এবং ক্রীড়াঙ্গনের দিকে নিয়ে আসতে অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন এলাকার যুবসমাজ। এদের নেতৃত্বে শ্রমিক নেতা নাজমুল হাসান সবাইকে সাথে নিয়ে উদনাড়পার গ্রামকে একটি মডেল গ্রাম করার সপ্ন দেখতে শুরু করেছেন নাজমুল হুসাইন নাজমুলের এই উদ্যগকে এলাকার মুরব্বিরা সাধুবাদ জানিয়ে সবসময় এলাকার যুবকদের পাসে থাকার আশ্বাস ব্যক্ত করেন নাজমুল বলেন আমার জীবনের সপ্ন হলো আমার নিজ গ্রাম উদনাড় পার গ্রাম হবে শ্রীমঙ্গল উপজেলার মধ্যে সবচেয়ে সুন্দর গ্রাম নাজমুল হুসাইন ৩ নং ওয়ার্ড সহ উপজেলার সকলের কাছে দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করেন।
কাওছার আহমদ সবুজ উপজেলা প্রতিনিধি 



















