ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরের মোহনপুরে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষার লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) দশানি মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মতলব উত্তর থানার তদন্ত কর্মকর্তা আলিমুল ইসলাম, বিট কর্মকর্তা বাবুলসহ থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত র‌্যালিতে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকরা অংশ নেন। র‌্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন।

র‌্যালি শেষে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী সমাবেশ। এতে মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদক নির্মূলে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মতলব উত্তর থানার তদন্ত কর্মকর্তা আলিমুল ইসলাম বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, মাদক ব্যবসা, পাচার ও সেবনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সমাবেশে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম মিয়াজী, উপজেলা বিএনপির সদস্য নুরুজ্জামান, মোহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান নিপু, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ উল্লাহ মুন্সী, মোহনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি কবির তপাদার, ছাত্রদলের সভাপতি সোহেল রানা তালহা, মোহনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সোহরাব হোসেন, বাদল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এর ক্ষতিকর প্রভাব একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের ওপরও পড়ে। তাই মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মতলব উত্তর থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

আসুন, মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই—মাদকমুক্ত সমাজ গড়ে তুলি।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মতলব উত্তরের মোহনপুরে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আপডেট সময় : ০২:০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬