ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চন্দ্রগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিস্তৃত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বুধবার এ কর্মসূচি পালন করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং স্থানীয় এমপি জনাব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্দেশনায় এই সবুজ উদ্যোগ গ্রহণ করা হয়।

কর্মসূচির সৌজন্যে ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চন্দ্রগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফ উদ্দিন জাবেদ।

‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বর্ধনে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয় চন্দ্রগঞ্জ উপজেলার নয়টি ইউনিয়নে।

অনুষ্ঠানে ছাত্রদল ও বিএনপির স্থানীয় বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রাজনৈতিক পথচলার স্মারক হিসেবে পরিবেশবান্ধব কার্যক্রম গ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং সাধারণ মানুষকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

চন্দ্রগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আপডেট সময় : ০১:২৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬