ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে ৪ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন

​লালমনিরহাট জেলা প্রতিনিধি:

উচ্চশিক্ষার পথ সহজ করতে লালমনিরহাটের ৪ জন অসচ্ছল ও অদম্য মেধাবী শিক্ষার্থীকে আর্থিক শিক্ষা সহায়তা প্রদান করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুহঃ রাশেদুল হক প্রধান। আজ ২ সেপ্টেম্বর (বুধবার) জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এই সহায়তার অর্থ তুলে দেন তিনি।

​শিক্ষা সহায়তা পাওয়া শিক্ষার্থীরা হলেন
​মো: ফারহান সাদিক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কাশীরাম, কালীগঞ্জ, ​মোছা: রহিমা আক্তার সমাজকল্যাণ ও গবেষণা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় সদর। ​নয়ন কুমার রায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) চন্দ্রপুর, কালীগঞ্জ,
​লাভলু মিয়া রসায়ন বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কালমাটি, সদর।

​অর্থ সহায়তা প্রদানকালে জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বলেন, অর্থনৈতিক সীমাবদ্ধতা যেন কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষার আলো ছড়ানোর পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যেই জেলা প্রশাসনের এই ক্ষুদ্র প্রয়াস। সঠিক সুশিক্ষা অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে আগামীতে দেশ সেবায় আত্মনিয়োগ করতে হবে। ভবিষ্যতে লালমনিরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে অসচ্ছল মেধাবীদের এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

লালমনিরহাটে ৪ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন

আপডেট সময় : ১২:৪১:০৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬