ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে সারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সারের বাজার স্থিতিশীল রাখা, কৃত্রিম সংকট প্রতিরোধ এবং অনিয়ম দমনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই সার ব্যবসায়ীকে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দোলান বাজার এলাকায় বিভিন্ন সার ডিলার ও খুচরা বিক্রেতার গোডাউনে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান চলাকালে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৬ ধারা লঙ্ঘনের অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়। এ সময় প্রকাশ ট্রেডার্সের নির্মল দাসকে এক লাখ টাকা এবং মেসার্স এস এস করপোরেশনের শরীফ ভূঁইয়াকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আদায়কৃত জরিমানার মোট পরিমাণ দুই লাখ টাকা, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার। এ সময় উপস্থিত ছিলেন বেঞ্চ সহকারী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, কালীগঞ্জ থানা পুলিশের সদস্যরা এবং উপজেলা কৃষি বিভাগের সহকারী কৃষি কর্মকর্তা।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি রোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো ডিলার বা খুচরা বিক্রেতা যাতে নিয়মবহির্ভূতভাবে সার মজুত করতে বা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করতে না পারে, সেজন্য নিয়মিত নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, কৃষকদের অধিকার সংরক্ষণ এবং জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কালীগঞ্জে সারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৯:৪০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬