ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতখানে সরকারি পিস্তলসহ নাহিদ আটক

ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়িতে অভিযান চালিয়ে একটি সরকারি পিস্তলসহ নাহিদ (২৫ বছর) নামে এক যুবককে আটক করেছে দৌলতখান থানা পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়িতে নাহিদের ঘরে এ অভিযান চালানো হয়। এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে তোষকের নিচ থেকে একটি পিস্তল উদ্ধার করে পুলিশ। পরে ওই অস্ত্রসহ নাহিদকে আটক করা হয়। নাহিদের পিতা আঃ মান্নান।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান থানা পুলিশের একটি দল রাত আনুমানিক আড়াইটার দিকে চরপাতা ইউনিয়নের পাটোয়ারী বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে নাহিদের ঘরে তল্লাশি চালিয়ে একটি পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রটির গায়ে সেমী 7.62 mm 1954 China লেখা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকরুল বলেন, উদ্ধার করা পিস্তলটি সরকারি। অস্ত্রটি কীভাবে নাহিদের কাছে এসেছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অস্ত্রটি ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকা থেকে কোনোনা কোন ভাবে দৌলতখানে আসতে পারে। তবে বিষয়টি তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।আটক নাহিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

দৌলতখানে সরকারি পিস্তলসহ নাহিদ আটক

আপডেট সময় : ০৯:১৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬