ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুর-১ আসনের এমপি মাসুদ সাঈদী শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও জননেতা আলহাজ্ব মাসুদ বিন সাঈদী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়ায় পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণ, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ায় স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংসদ সদস্য মাসুদ বিন সাঈদীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, নতুন এই দায়িত্ব পালনের মাধ্যমে তিনি জাতীয় পর্যায়ে পিরোজপুরের উন্নয়ন, শিল্পখাতের অগ্রগতি ও জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, শিল্প মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে দায়িত্ব পাওয়ার মাধ্যমে দেশের শিল্প উন্নয়ন, উদ্যোক্তাদের সমস্যা সমাধান, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

পিরোজপুর-১ আসনের সাধারণ মানুষের প্রত্যাশা, সংসদ সদস্য মাসুদ বিন সাঈদী তার এই নতুন দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন এবং পিরোজপুরের উন্নয়নকে জাতীয় পর্যায়ে আরও শক্তিশালীভাবে তুলে ধরবেন।

এদিকে, মাসুদ বিন সাঈদী শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পিরোজপুর-১ আসনের এমপি মাসুদ সাঈদী শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত

আপডেট সময় : ০৯:১০:১২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬